শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-


গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

 

রবিবার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে যৌথবাহিনীর অনুরোধে সকাল ৯টায় মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন।
 

শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায় ১,৩০০ শ্রমিক কর্মরত। এর আগে, ১১ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে তারা সড়ক অবরোধ করেছিলেন, যা চার ঘণ্টা পর প্রত্যাহার করা হয়। এরপর ২০ মার্চ কিছু শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও বাকিদের বেতন দেওয়া হয়নি। রোববার সকালে বেতন চাইতে গিয়ে শ্রমিকরা কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পান, যা দেখে তারা ক্ষুব্ধ হয়ে পুনরায় সড়ক অবরোধ করেন।
 

শ্রমিক স্বর্ণালী বেগম বলেন, "কিছুদিন পরই ঈদ। এই সময় বেতন আটকে রেখে কারখানা বন্ধ করে দেওয়া আমাদের জীবন ধ্বংস করার শামিল। বাসা ভাড়া ও দোকানের বাকি কীভাবে শোধ করব, তা কিছুই বুঝতে পারছি না।"
 

শ্রমিক শারমিন আক্তার বলেন, "১১ মার্চ আন্দোলনের পর কিছু শ্রমিক বেতন পেলেও আমরা এখনো পাইনি। কর্তৃপক্ষ আমাদের সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।"
 

গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জোনের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, "শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন, তবে তাদের সরিয়ে কারখানার সামনে নেওয়া হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।"
 

বর্তমানে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।