শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৭:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বগুড়া সারিয়াকান্দিতে নদীগুলোর পানি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

বগুড়া সারিয়াকান্দিতে নদীগুলোর পানি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

ঢাকা প্রেস
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:-


বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কৃষকরা তীব্র আতঙ্কে আছেন। গত কয়েকদিনে নদী দুটির পানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। বিশেষ করে, রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মাত্র ১৫ ঘণ্টায় বাঙালি নদীর পানি ২১ সেন্টিমিটার এবং যমুনা নদীর পানি ৩৯ সেন্টিমিটার বেড়েছে।


 

বগুড়া সারিয়াকান্দিতে নদীগুলোর পানি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত কৃষিজমি


 

এর ফলে, উপজেলার নিচু এলাকায় অবস্থিত কৃষি জমিগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই, সোমবার সকাল পর্যন্ত প্রায় ১০ হেক্টর আমন ধান এবং ২ হেক্টর জমির মাসকলাই পানিতে ডুবে গেছে।
 

যদিও নদী দুটির পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে, তবে পানি বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কৃষকরা তাদের ফসল হারানোর আশঙ্কায় দিনরাত জাগরণ করছেন।