শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৩:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে গোপন বৈঠক, ১৯ ইউপি সদস্য আটক

কক্সবাজারে গোপন বৈঠক, ১৯ ইউপি সদস্য আটক

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

 

কক্সবাজারে এক গোপন বৈঠক থেকে ১৯ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। তারা নিজেদের অফিসে বৈঠক না করে একটি রিসোর্টে গোপনে বৈঠক করছিলেন। 

ঘটনাটি ঘটেছে ৮ নভেম্বর, শুক্রবার রাতের দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত ইউনি রিসোর্টের ৫ম তলার হলরুমে। পুলিশের অভিযানে ১৯ জন ইউপি সদস্যকে আটক করা হয়, যাদের মধ্যে অধিকাংশই কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য। বৈঠকে উপস্থিত মোট সদস্য ছিলেন ৭০ জন। তবে অভিযান শুরুর পর বাকিরা পালিয়ে যান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, গোপন বৈঠক আয়োজনের বিষয়ে তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। আটককৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা ছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। 

মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম এ বিষয়ে দাবি করেছেন, এটি ছিল বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর একটি আলোচনা সভা। তিনি জানান, সভায় সব রাজনৈতিক দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

এই ঘটনার পর এলাকায় নানা জল্পনা কল্পনা শুরু হলেও, পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।