শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩১:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে নিরাপদ সড়ক সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত 

কুড়িগ্রামে নিরাপদ সড়ক সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
মোঃ আবু মুছা, কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:-

 

নিরাপদ সড়ক বিষয়ে কুড়িগ্রামে শিক্ষার্থীদের সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে শিশু নিকেতন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ও বিকালে উম্মুল হুদা নুরানী ও হাফেজিয়া মাদরাসায় পৃথকভাবে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সার্কেলের আয়োজনে ও সড়ক বিভাগের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

সড়কে চলাচলে নিয়ম ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতামূলক এ সভায় সভাপতিত্ব করেন বিআরটি-এর কুড়িগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক নুরুস সাফা সরকার। 

 

এসময় অন্যান্যের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক আব্দুল কাদের, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, প্রেসক্লাব সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট ও মাদরাসার সভাপতি ও দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী, প্রধান শিক্ষক প্রতীমা রায় চৌধুরী, মাদরাসা মুফতি মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।