শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাবেক ভাইস চেয়ারম্যানকে ছাত্র-জনতার গণধোলাই, পুলিশের হাতে তুলে দিলেন জনতা

সাবেক ভাইস চেয়ারম্যানকে ছাত্র-জনতার গণধোলাই, পুলিশের হাতে তুলে দিলেন জনতা

ঢাকা প্রেস,কুষ্টিয়া প্রতিনিধি:-
 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুরগেট এলাকা থেকে আটক করা হয়।

আজ বুধবার (১৩ নভেম্বর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান।

জানা গেছে, রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেলে মোটরসাইকেলে করে শহরের মজমপুরগেট এলাকা পার হওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। পরে মোটরসাইকেল থামিয়ে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং এরপর মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

ওসি শিহাবুর রহমান বলেন, “গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় রাসেল আসামি ছিলেন। পুলিশ তাকে নজরদারিতে রেখেছিল। বিকেলে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে মজমপুরগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উত্তেজিত জনতা তাকে দু-একটি আঘাত করতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় আরও একাধিক মামলা রয়েছে, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”