বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪০:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দারুন বল করেছে মুস্তাফিজ তবুও চেন্নাই হেরেছে

দারুন বল করেছে মুস্তাফিজ তবুও চেন্নাই হেরেছে

আইপিএলের ১৭তম আসরে রান আসছে অনেক বেশি বেশি। ২০০ এর উপরে রান উঠা এখন স্বাভাবিক ব্যাপার। ২০০ এর উপরে রান তোলার পরও কোন দল জিততে পারাটা কঠিন হয়ে যায়। তাই চলমান আইপিএলকে রানবন্যার আসর বললেও ভুল হবে না। অথচ এমন আসরেই বিরল এক দৃশ্যের দেখা মিলল। টুর্নামেন্টটির ৪৯তম ম্যাচে মেডেন দিয়ে সবাইকে অবাক করে দিলেন এক পেসার। 
বুধবার (১ এপ্রিল) পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ দিয়েই আসরে নিচের শেষ ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নেমেই গড়েন এমন বিরল ঘটনা। পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে ঘটনাটি ঘটান কাটার মাস্টার। মেডেন নিয়েছেন শশাঙ্ক সিংয়ের কাছ থেকে। 
ম্যাচে মুস্তাফিজের সেরা সময় এটিই। চার ওভার বল করে রান দিয়েছেন ২২, তবে উইকেট পাননি। এবারের আইপিএলে এই প্রথম উইকেটহীন থাকলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মুস্তাফিজের উইকেটহীন ম্যাচে চেন্নাই সুপার কিংসও জেতেনি। ১৬২ রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস জিতেছে ৭ উইকেট হাতে রেখে, বলও বাকি ছিল ১৩টি।
এবারের আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মুস্তাফিজের ছুটি ছিল ১ মে পর্যন্তই। নিজের শেষ ম্যাচে বল হাতে প্রথম ওভারে দেন ৩ রান, তবে পরের ওভারেই ১০। এরপর বিরতি দিয়ে ইনিংসের পনেরতম ওভারে ফিরেই নেন মেডেন। শেষ ওভারে অবশ্য রান দিয়েছেন ৯টি, যার মধ্যে চারটিই ওয়াইড।