বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাস্তি পেতে পারেন মেসি নিয়ম ভঙ্গের কারনে

শাস্তি পেতে পারেন মেসি নিয়ম ভঙ্গের কারনে

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ৮ ম্যাচে খেলার পর মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয় লিওনেল মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে অভিষেক ম্যাচে মাঠে নেমে গোলের দেখা পান তিনি। অভিষেক ম্যাচের দিনই নিয়মভঙ্গ করায় শাস্তি পেতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
 
দীর্ঘ ৪১ দিন বিরতির পর মেজর লিগ সকারে নামে ইন্টার মায়ামি। এদিন শুরুর একাদশে মেসিকে রাখেননি কোচ মার্টিনো। আর্জেন্টাইন তারকাকে ছাড়াই প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকেন মায়ামি ।


দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে প্রথমবার এমএলএসে খেলতে নামেন মেসি। আর সেই আনন্দ আরও বাড়িয়ে দেন ম্যাচের শেষ বাঁশির আগে। লিগে প্রথম গোল এলএমটেনের। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের নিচে অবস্থান থেকে, এক ধাপ উপরে উঠে এলো ইন্টার মায়ামি।


এমএলএসে জয় দিয়ে নিজের অভিষেক রাঙালেও। ম্যাচ শেষে বিপত্তি বাধে। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রয়োজনে ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হবে। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেননি মেসি।

ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা ম্যাচ শেষে জানান, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না মেসি। মূলত, ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি না হয়ে এমএলএসের নিয়ম ভঙ্গ করেছেন মেসি। এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি লিগ কর্তৃপক্ষ।