শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫২:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কাতার, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কাতার, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব

অনলাইন ডেস্ক:-

 

বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলে সমরাস্ত্রের যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ থাকবে।
 

বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস।
 

প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাবে রূপান্তরের প্রচেষ্টা চলছে। বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বন্দর অবকাঠামো ও পরিষেবা শক্তিশালী করা হচ্ছে।
 

অধ্যাপক ইউনূস কাতারের সরকারকে নিজ দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে বিদেশি বাজারে প্রবেশের সুযোগ রয়েছে।
 

এ ছাড়া কাতার প্রতি তিন বছর অন্তর বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ করলেও, এই সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
 

এদিন আরও এক বৈঠকে কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনূস।

সূত্র: বাসস