শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে নিখোঁজ; ২১ ঘন্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে নিখোঁজ; ২১ ঘন্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর ছোট যমুনা নদী থেকে চিত্তরঞ্জন চক্রবর্তী (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 


 

নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে নিখোঁজ; ২১ ঘন্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের বাইপাস ব্রিজ এলাকায় ডুবে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল। 

 

গতকাল  রোববার (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের সময় সন্ধ্যার দিকে ছোট যমুনা নদীর দহের ঘাট এলাকায় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

 

নিহত চিত্তরঞ্জন চক্রবর্তী শহরের পার নওগাঁ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চাল ব্যবসায়ী বেলাল হোসেনের আড়তে কর্মচারী হিসেবে চাকরি করতেন তিনি। নিখোঁজের ২১ ঘণ্টা পর চিত্তরঞ্জনকে উদ্ধার করা হয়। 

 

 বিষয়টি করেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।

 

তিনি বলেন, নওগাঁ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, নিখোঁজের ২১ ঘণ্টা পর ছোট যমুনা নদীতে ডুবে থাকা চিত্তরঞ্জন চক্রবর্তীকে মৃত অবস্থায় উদ্ধারে সক্ষম হয়েছে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।#