শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাঁথিয়ায় দুর্ধর্ষ চুরি: গৃহস্থের লক্ষাধিক টাকার সম্পদ লুট

সাঁথিয়ায় দুর্ধর্ষ চুরি: গৃহস্থের লক্ষাধিক টাকার সম্পদ লুট

ঢাকা প্রেস
পাবনা (উত্তর) প্রতিনিধি:-

 

পাবনার সাঁথিয়ায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী গ্রামের শামসুল আলম ঠান্টুর বাড়িতে এই ঘটনা ঘটে।
 

ভুক্তভোগী শামসুল আলম ঠান্টু জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ঘুম ভেঙে দেখেন তার পাশ থেকে মোবাইল নেই। পাশের ঘরের দরজা ভেতর থেকে আটকানো। কৌশলে দরজা খুলে দেখেন ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং জানালার গ্রিল কাটা।
 

চোরচক্র নগদ ২ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকারসহ মোট প্রায় দশ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে শামসুল আলম ঠান্টু জানান। এই ঘটনায় তিনি সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 

সাঁথিয়া থানার ডিউটি অফিসার এসআই আব্দুল রউফ জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।