শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে ৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৬ নভেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন নাখারগঞ্জ বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় একটি ব্যাটারি চালিত অটো থামানোর সিগনাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৩ জন অটো থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে এবং তাদের ব্যাটারি চালিত অটো তল্লাশি করে ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার ও অটো জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে। 
 

কুড়িগ্রামে ৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

 

গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ইসলামপুর পাটেশ্বরী এলাকার মোঃ বেলাল হোসেন (২২),  মোঃ আব্দুল খালেক (২০) ও তাজুল ইসলাম (২২) দের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যহত রোয়েছে।