শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নওগাঁয় ভোররাতে যুবদল নেতার বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

নওগাঁয় ভোররাতে যুবদল নেতার বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁ সদর উপজেলার  দক্ষিণ কালিতলা এলাকায় এক যুবদল নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে । ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাত দলটি বাড়ির সদস্যদের মারপিট ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির দুই সদস্য আহত হন।

 

নওগাঁয় ভোররাতে যুবদল নেতার বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

 

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে নওগাঁ পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সঞ্জয় কুমার দাসের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। খবর পেয়ে আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিবের নেতৃত্বে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।
 

নওগাঁয় ভোররাতে যুবদল নেতার বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট — ছবি ২

 

যুবনেতা সঞ্জয় কুমার দাস বলেন, আজ ভোর ৪টার দিকে তিনি ও তাঁর স্ত্রী সন্তান নিয়ে ঘড়ে শুয়ে ছিলেন প্রতিদিনের মতো বাবা (দ্বীনবন্ধু দাস) পূজার ফুল নিতে বাড়ির সামনে আঙিনায় যান। এ সময় ওঁত পেতে থাকা ডাকাত দল দরজা খোলা পেয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে। বাড়িতে ঢুকে ডাকাতেরা তাঁর ছোট ভাই রাজিব দাস ও বাবা দিনবন্ধু দাসকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তাঁর ভাই ও বাবাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়। আহত ব্যক্তিদের নওগাঁ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

 

নওগাঁয় ভোররাতে যুবদল নেতার বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট — ছবি ৩

 

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর জানান, ‘বাড়ির মালিক সঞ্জয় কুমার দাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।’