শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মাগুরায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা

মাগুরায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা প্রেস নিউজ



গত ৪ আগস্ট মাগুরা সদরের মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই কিশোরের মরদেহ দাফনের ৫৭ দিন পর ময়নাতদন্তের জন্য উত্তোলনের ঘটনা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নিহতদের পরিবার ও স্থানীয়রা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

 

আহাদ বিশ্বাস (১৭) ও সুমন শেখ (১৮) নামে দুই কিশোর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় পুলিশের গুলিতে নিহত হন।
 

সোমবার (১ অক্টোবর) আদালতের নির্দেশে আহাদের মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়। তবে সুমনের মরদেহ উত্তোলনের সময় তার বাবা বিরোধিতা করায় তা সম্ভব হয়নি।
 

নিহতদের পরিবাররা আলাদা আলাদা করে হত্যা মামলা করেছে। মামলায় অভিযুক্তদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
 

স্থানীয়দের প্রতিক্রিয়া: স্থানীয়রা মনে করেন, ময়নাতদন্ত ছাড়াই দাফন করা মরদেহ উত্তোলন করা অমর্যাদাকর।