সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৯:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৭৭ হাজার ৭৯৯ শূন্যপদে শিক্ষক নিয়োগে আসছে নতুন গণবিজ্ঞপ্তি

৭৭ হাজার ৭৯৯ শূন্যপদে শিক্ষক নিয়োগে আসছে নতুন গণবিজ্ঞপ্তি

দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট নিরসনে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ পূরণের লক্ষ্যে নতুন গণবিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের এসব শূন্যপদের তালিকা সংগ্রহ করা হয়েছে।

 

মন্ত্রী জানান, শিক্ষক সংকট দূর করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এরই অংশ হিসেবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্যপদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এ পাঠানোর প্রক্রিয়া চলছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকায় শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

 

তিনি আরও জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের নিয়োগ সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে পরিচালনা করছে এনটিআরসিএ। এর মাধ্যমে ইতোমধ্যে গত বছর ৪১ হাজার ৬২৭ জন এবং চলতি বছরে ১১ হাজার ৭১৩ জনসহ মোট ৫৩ হাজার ৩৪০ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

 

বর্তমানে সংগৃহীত ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ পূরণের জন্য নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে।