শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর পল্লবীতে শনিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে এক নারীকে তার স্বামী বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর হত্যাকারী স্বামী মোখলেছুর রহমান (৫২) থানায় আত্মসমর্পণ করেছেন।
 

পুলিশ জানিয়েছে, পল্লবী থানাধীন সাগুফতা এমএন হাউজিংয়ের একটি ভাড়া বাসায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার (৫২) মোখলেছুরের স্ত্রী। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
 

পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও আসামির জিজ্ঞাসাবাদ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহই এই হত্যাকাণ্ডের কারণ।"
 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী মোখলেছুরকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টুংগীবাড়ির মারিবালয় গ্রামে।