শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ইরান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী

ইরান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী

ঢাকা প্রেস নিউজ

 

ইরান বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
 

রোববার (২২ সেপ্টেম্বর), তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি এ কথা জানান। এই সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
 

ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইরানের এই আগ্রহকে স্বাগত জানান এবং বিশ্বের বিভিন্ন মঞ্চে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইরানকে ধন্যবাদ জানান।