সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রেমে নেই তটিনী, সঠিক মানুষ পেলেই বিয়ের সিদ্ধান্ত

প্রেমে নেই তটিনী, সঠিক মানুষ পেলেই বিয়ের সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক

 

অভিনেত্রী তানজিম সায়ারা তটিনী জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। তবে জীবনে উপযুক্ত মানুষ খুঁজে পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

 

প্রেমে নেই তটিনী, সঠিক মানুষ পেলেই বিয়ের সিদ্ধান্ত


 

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তটিনী। তিনি বলেন, এখন তার জীবনে প্রেমের কোনো সম্পর্ক নেই। তবে ভবিষ্যতে সঠিক মানুষকে পেলে সংসারজীবন শুরু করতে চান।
 

এর আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেটিকে আবারও নাকচ করেছেন তিনি। তটিনীর ভাষ্য, তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের। তিনি বলেন, সত্যিই যদি কোনো প্রেমের সম্পর্ক থাকত, তাহলে সেটিকে ব্যক্তিগত রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন এবং এ নিয়ে জনসমক্ষে আলোচনা হওয়ার সুযোগ দিতেন না।
 

ভবিষ্যতের জীবনসঙ্গী সম্পর্কে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তটিনী বলেন, তিনি এমন একজন মানুষকে চান, যিনি তাকে, তার পেশাকে এবং তার পরিবারকে সম্মান করবেন। তার মতে, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়; পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ এবং একে অপরকে ভালো রাখার মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ।
 

অভিনেত্রী আরও বলেন, ভালোবাসা সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও মানসিক শান্তি ও পারস্পরিক সম্মান ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী বা সুখের হতে পারে না।
 

এদিকে অভিনয়জীবনেও ব্যস্ত সময় পার করছেন তটিনী। সম্প্রতি ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত তার একাধিক নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি পরিচালক সাজ্জাদ হোসাইন বাপ্পী পরিচালিত এবং অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনীত নাটক ‘সুতরাং’ দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।