শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

নওগাঁয় পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে যুবকের মৃত্যু

নওগাঁয় পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর পত্নীতলায় পিকআপ ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রতাপ সিং (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত প্রতাপ সাপাহার উপজেলার জামাল নগড়পাড়া গ্রামের সুদাং শিংয়ের ছেলে।
 

সোমবার দুপুরে নজিপুর-সাপাহার সড়কের মল্লিকপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নজিপুর থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরটি সাপাহার যাওয়ার পথে পেছন থেকে একটি ডাববোঝাই মিনি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চালক গাড়িসহ খাদে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
 

এ ঘটনায় মিনি ট্রাকে থাকা ডাবের মালিক ফইম উদ্দিন (৬০), যিনি সাপাহার উপজেলার পিছলডাঙ্গা মালপাড়া গ্রামের ফাইজ উদ্দীনের ছেলে, বাম হাতে ও মাথায় গুরুতর আঘাত পান।
 

খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস ইউনিট নিহত ও আহতকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এনায়েতুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক্টর ও পিকআপ জব্দ করা হয়েছে এবং সাপাহার থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।