সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাব্বি-নাসুমের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি গড়ল বাংলাদেশ ‘এ’ দল

রাব্বি-নাসুমের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি গড়ল বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক:-

 

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিলেট একাডেমি ক্রিকেট গ্রাউন্ডে শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। মাত্র ১৬ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেই ধাক্কা সামলে ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদের ফিফটিতে লড়াইয়ের মতো স্কোর দাঁড় করায় তারা — ইনিংস থামে ২২৭ রানে।
 

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দুর্বল। নাঈম শেখ ৪ ও এনামুল হক বিজয় ২ রান করে দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। এরপর তিনে নামা সাইফ হাসান ৩১ রান করলেও মিডল অর্ডারে ব্যর্থতার ধারা অব্যাহত থাকে। আফিফ হোসেন করেন ১ রান, অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ১২ এবং মোসাদ্দেক হোসেন ফেরেন মাত্র ৪ রানে।
 

১০৪ রানে ৬ উইকেট হারানো দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদ। সুযোগ পেয়ে একাদশে আসা রাব্বি ৬৫ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। আর ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে নাসুম আহমেদ ৯৬ বলে ৬৭ রানের কার্যকর ইনিংস খেলেন, হাঁকান নয়টি চার ও একটি ছক্কা।
 

নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ২২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত লেগস্পিনার আদি অশোক। তিনি ১০ ওভারে ৪৪ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। বেন লিস্টার, জাইডেন লিনক্স ও ডিন ফক্সক্রফট নেন দুটি করে উইকেট।