শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৫:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত, আহত ২

ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত, আহত ২

নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ডাকাত।
 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত ডাকাতের পরিচয় এখনো জানা যায়নি। আহত দুই ডাকাত হলেন রুবেল হোসেন এবং মাসুদ রানা। আহত অবস্থায় তাদের নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

থানা পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা একটি ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ছয়টি স্থানে বেরিকেট দেয় এবং ডাকাতদের ধাওয়া করে।
 

ডাকাতরা বেরিকেটগুলো ভেঙে পালিয়ে যাওয়ার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়, ফলে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি গরু ও দুটি ছাগল।
 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, আহত দুই ডাকাত মাসুদ ও রুবেলকে আটক করা হয়েছে এবং তাদের সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ডাকাতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদের বাড়ি বগুড়া এবং নওগাঁ জেলার মহাদেবপুর ও রানীনগর থানায়।