শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মানিকগঞ্জে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: এক যুবক কুপিয়ে নিহত

মানিকগঞ্জে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: এক যুবক কুপিয়ে নিহত

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):-


 

মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া এলাকায় গত শুক্রবার রাত ৮টার দিকে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আশরাফুল ইসলাম পলাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
 

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমজাদ ও তার স্ত্রীকে পালানোর সময় আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
 

নিহত পলাশ ধামরাই উপজেলার কাউয়াখোলা গাংগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পলাশ মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার খবির উদ্দিনের মেয়ের জামাই। বসবাস করতেন পৌর এলাকার বান্দুটিয়া এলাকায়।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে শহরের বেউথা এলাকায় পলাশকে কুপিয়ে আহত করেন ঘাতকরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ।

 

এই ঘটনায় স্থানীয়রা তীব্র উত্তেজিত। তারা দ্রুত এই ঘটনার তদন্ত করে হত্যাকারীকে কঠোর শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।