শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চার দিন পর নিখোঁজ মাহিমের লাশ উদ্ধার

চার দিন পর নিখোঁজ মাহিমের লাশ উদ্ধার

ঢাকা প্রেস
গোবিন্দগঞ্জ উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি:-

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের চার দিন পর শিশু মাহিম বাবু (৬)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহিম উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
 

রোববার (১৭ নভেম্বর) বিকেলে নলেয়া নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাহিম নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
 

রোববার বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পাশে নলেয়া নদীতে একটি লাশ ভাসতে দেখে মাহিমের পরিবারকে খবর দেয়। সন্ধ্যায় পরিবারের সদস্যরা গিয়ে লাশটি মাহিমের বলে শনাক্ত করেন। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে মাহিমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।