শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে লক্ষ্মীপুরে ব্যাপক এক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
 

এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলা স্বাস্থ্য বিভাগ ১ লাখ ১২ হাজার কিশোরীকে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এই টিকা স্কুল পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য।
 

জেলা প্রশাসকের সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জে.পি দেওয়ান, সিভিল সার্জন আহমেদ কবির এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান।
 

এই এক ডোজের টিকাদান ক্যাম্পেইন আগামী ১৮ দিন চলবে। জরায়ুমুখ ক্যানসার একটি মারাত্মক রোগ এবং এই টিকা এই রোগ প্রতিরোধে খুবই কার্যকরী।