শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনে দশম শ্রেনি অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনে দশম শ্রেনি অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস
মুরাদনগর উপজেলা:-


মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনে দশম শ্রেনীর অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আজ সকাল ১১টায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মোঃ ঈসমাইল সরকার’র সঞ্চালনায় বিদ্যালয়ের হলরুমে সুন্দর ও মনোরম পরিবেশে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উক্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভাটির মূখ্য বিষয় ছিল ছাত্র-ছাত্রীদের পড়া লেখার মান উন্নয়নের নিমিত্তে অভিভাবক মন্ডলীর সচেতনতা মূলক কিছু মৌলিক বিষয় ও এস.এস.সি পরীক্ষা প্রস্তুতি বিষয়ক আলোচনা ।
​​​​​​​

উক্ত সভায় শিক্ষকমন্ডলীর ও এলাকাবাসীর পক্ষে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বেল্লাল হোসাইন (ইসলাম ও ধর্ম শিক্ষা), এডভোকেট হাসান মাহমুদ, মাওলানা বরকত উল্লাহ, রাশেদ আহম্মেদ, মোঃ বিজয় নেছার এবং ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিকতার সাথে পাঠ দান ও সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষে অভিভাবক মন্ডলীর পক্ষে অনেকেই আলোচনা রাখেন।