সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রান লক্ষ্য ১৮০’র উপরে রাখতে চান লিটন

রান লক্ষ্য ১৮০’র উপরে রাখতে চান লিটন

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। পাঁচ পরিবর্তন এনে দল সাজানোয় নতুন একাদশ নিয়ে মাঠে নামেন অধিনায়ক লিটন দাস। টসের পর তিনি জানান, দলের লক্ষ্য অন্তত ১৮০ রানের উপরে সংগ্রহ গড়া।
 

লিটন বলেন,
“আমি খুশি টস হেরে ব্যাটিং করতে পেয়ে। শুরুতে নামলে বড় রান তোলার চিন্তা করতে হয়। আমরা চাই আজ অন্তত ১৮০’র বেশি রান তুলতে। আগের দুই ম্যাচে অনেক ব্যাটার সুযোগ পাননি, আজ সবাই কেমন করেন সেটি দেখার অপেক্ষায় আছি।”

 

সিলেটের মাঠে সন্ধ্যার পর থেকেই শিশিরের প্রভাব পড়তে শুরু করেছে। এ সুযোগ কাজে লাগাতেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বেছে নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড। তিনি বলেন,
“এখানে পরে ব্যাট করলে শিশিরের সুবিধা পাওয়া যায়। প্রথম দুই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। এটা আমাদের নিজেদের ক্রিকেট দেখানোর শেষ সুযোগ। শুরুতে দ্রুত কয়েকটি উইকেট নিতে পারলে ম্যাচ জমে উঠবে।”

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তানজিদ তামিম, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
 

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ড (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, টিম প্রিঙ্গেল, কাইলি ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, দানিয়েল দোরান।