শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪২:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুষ্টিয়ায় সংঘর্ষে একজন নিহত, ১০ আহত

কুষ্টিয়ায় সংঘর্ষে একজন নিহত, ১০ আহত

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
 

কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধের জেরে গত রোববার (১০ নভেম্বর) সকালে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত তৌহিদ সর্দার (৪৫) নওদা খাদিমপুর গ্রামের বাসিন্দা।
 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন বংশের সাথে সর্দার বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে আজ সকালে সর্দার বংশের লোকজনের উপর গায়েন বংশের লোকজন হামলা চালায়। এই হামলায় তৌহিদ সর্দারসহ ১০ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তৌহিদ সর্দার মারা যান।
 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়াও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।