সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৯:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিনেত্রী রিশতা লাবনী সীমানার অবস্থা এখনও সংকটাপন্ন, ১০ দিনেও জ্ঞান ফেরেনি!

অভিনেত্রী রিশতা লাবনী সীমানার অবস্থা এখনও সংকটাপন্ন, ১০ দিনেও জ্ঞান ফেরেনি!

ঢাকা প্রেসঃ
মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা মস্তিষ্কে রক্তক্ষরণের পর থেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আজ ১০ দিন পেরিয়ে গেছে, তারপরও তিনি জ্ঞান ফিরে পাননি। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এর আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন।

তার অবস্থার বিশেষ কোন উন্নতি না হওয়ায় পরিবার ও আত্মীয়স্বজনরা হতাশায় ভুগছেন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানিয়েছেন, নতুন করে তার কিডনিতেও জটিলতা দেখা দিয়েছে।

 

সীমানা ২০ মে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি হন।

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়েছিল।

শারীরিক অবস্থা ক্রমশ অবনতির কারণে বুধবার (২৯ মে) তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিবার ডাক্তারদের সাথে কথা বলেছেন, তবে তারা খুব একটা আশার আলো দেখাতে পারছেন না।

সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে স্থান অর্জন করেছিলেন।

অভিনয় করেছেন অসংখ্য নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে।

সীমানার দ্রুত সুস্থতা ও নিরাময়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।