শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।


 

পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

২২ সেপ্টেম্বর রোববার বিকেলে পলাশবাড়ী এস এম পাইলট মডেল  সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির আলহাজ্ব  মাওলানা আব্দুল মজিদ।

 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম সরকার।

 

পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত — ছবি ২

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু মাওলানা,উপজেলা জামায়াতে আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিদ্যুৎ। 

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্ম পরিষদের সদস্য আবু তালেব মাস্টার,পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা। 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন। 

 

এসময় জেলা, উপজেলা পৌর,ইউনিয়ন  জামায়াত, যুব জামায়াত,ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।