শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৩:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে সাবেক কাউন্সিলর সাদরিলের নেতৃত্বে শোডাউন

ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে সাবেক কাউন্সিলর সাদরিলের নেতৃত্বে শোডাউন

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

ঢাকায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি ডাকা বর্ণাঢ্য র‌্যালিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর , সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিলের নেতৃত্বে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে ।  শুক্রবার (৮ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে থেকে এ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

 

ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে সাবেক কাউন্সিলর সাদরিলের নেতৃত্বে শোডাউন


 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল ও মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা দক্ষিনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের নারায়ণগঞ্জ জেলা, মহানগর  ও থানার শাখার মাহবুব মুন্সী, জাকির হোসেন, রাশেদুল হক,বুলবুল আহমেদ, মনজুরুল ইসলাম ও মোঃ মিঠুসহ প্রমুখ। 
 

এ সময় সাংবাদিকদেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই শোভাযাত্রা।  এতে আমরা এটিই প্রমাণ করব যে, বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান।   তিনি বলেন, ৭ নভেম্বরের আগে খালেদ মোশাররফ এক অভ্যুত্থান করে। তারপরই জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে ৭ নভেম্বর সিপাহী-জনতাকে নিয়ে এ আন্দোলন করে দেশকে মুক্ত করেন।   যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেভাবে হাল ধরেন বেগম খালেদা জিয়া। এখন হাল ধরেছেন তারেক রহমান।