শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩১:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: ৩ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: ৩ জেলে আটক

ঢাকা প্রেস,হাতিয়া প্রতিনিধি:-


হাতিয়ায় কোস্টগার্ডের অভিযান:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, গত রোববার (২০ অক্টোবর) ভোরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে কোস্টগার্ড তিন জেলেকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে একটি মাছ ধরার বোট, বিভিন্ন ধরনের জাল এবং প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হয়।

 

আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

কোস্টগার্ড হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মোকসেদর রহমান জানান, ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বঙ্গোপসাগর ও মেঘনা নদীতে নিবিড় তদারকি চলছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।