শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫১:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় মহিষ জব্দ

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় মহিষ জব্দ

ঢাকা প্রেস
জৈন্তাপুর উপজেলা (সিলেট) প্রতিনিধি:-

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি বড় ধরনের চোরাচালানের ঘটনা প্রতিহত করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তারা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৩২টি ভারতীয় মহিষ জব্দ করে।
 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এই মহিষগুলো আটক করে। আটককৃত মহিষগুলো ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আনা হচ্ছিল।
 

বিজিবি কর্মকর্তা আরও জানান, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত মহিষগুলো কাস্টমসে জমা দেওয়া হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।