সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে তরুণ এক নিউজিল্যান্ড দলের মুখোমুখি হচ্ছে টাইগাররা। ইনজুরির কারণে কিউইদের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম ছিটকে যাওয়ায় নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন নিক কেলি।

ম্যাচ শুরুর আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে কিউই শিবির। গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান পায়ের পাতায় আঘাত পাওয়ায় প্রথম ম্যাচ থেকে ছিটকে যান টম ল্যাথাম। তার অনুপস্থিতিতে ১৩তম নিউজিল্যান্ডার হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। কিউইদের এই তরুণ দলে অভিজ্ঞ হিসেবে কেবল ইশ সোধি রয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ অভিষেক হলো নাথান স্মিথ ও ম্যাথু ফিশারের।

পেস ইউনিটের প্রধান তিন তারকা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে তরুণ পেসার রিপন মন্ডল নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন। ২০২৩ এশিয়ান গেমসে খেললেও মূল জাতীয় দলের হয়ে নিজের অবস্থান শক্ত করার জন্য এই সিরিজটি রিপনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তবে আরেক তরুণ বোলার আব্দুল গাফফার সাকলাইনকে অভিষেকের জন্য এই ম্যাচেও অপেক্ষায় থাকতে হচ্ছে।

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল ও শরিফুল ইসলাম।

টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার ও বেন লিস্টার।