সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

 এখন কোথায় আছেন পর্দার এই হাসিনা?

 এখন কোথায় আছেন পর্দার এই হাসিনা?

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। বাংলাদেশে তার অভিনীত ছবি ‘শাহেনশাহতে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পর্দায় তিনি হয়েছিলেন শেখ হাসিনা। এটাই তার করা শেষ ছবি।

 

নুসরাতকে চলতি বছর জাতীয় নির্বাচনের পর থেকে আর কোথাও দেখা যাচ্ছে না। না কোনো সিনেমায়, না কোনো অনুষ্ঠানে।  এখন কোথায় আছেন পর্দার এই হাসিনা? তবে তাকে পাওয়া গেছে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে, যা দেখে বিস্মিত হয়েছেন তার পরিচিত ও ভক্তদের অনেকে!

 

সম্প্রতি সেই অ্যাপের প্রচারণামূলক গানে নাচ করতে দেখা গেছে তাকে। ‘সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব...’ কথার গানটি যেন কোনো সিনেমার আইটেম গান! গানের শেষাংশে তাকে বলতে দেখা গেছে, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলায় আমি ভীষণ রোমাঞ্চিত।’ তার সঙ্গে যোগাযোগ করা হলে এই অভিনেত্রী বলেন, ‘দেশের বাইরে আছি, ভালো আছি। মাসখানেকের বেশি বিদেশে বেড়াতে এসেছি।’