শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৬:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতের শিকার হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গত সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ৪০ বছর বয়সী আলমগীর মিয়া। তিনি ওই গ্রামের আমীর আলীর ছেলে।
 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর বাড়ির পাশের জমিতে সবজি চারা রোপণ করতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল সূত্রে এই তথ্য পাওয়া গেছে এবং নিহতের পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।