সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদ আনন্দমেলায় রুনা লায়লা

ঈদ আনন্দমেলায় রুনা লায়লা

ঢাকা প্রেস নিউজ

 

উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা টিভি অনুষ্ঠানে খুব কমই গান করেন, তবে যেকোনো উৎসব অনুষ্ঠানে তাঁর উপস্থিতি থাকে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দমেলাতে এবার শোনা যাবে তাঁর গান।
 

গত বছর প্রথমবারের মতো আনন্দমেলাতে গান পরিবেশন করেছিলেন রুনা লায়লা। ওই অনুষ্ঠানে তিনি কণ্ঠ মিলিয়েছিলেন এই প্রজন্মের আরও চার শিল্পী—দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, জানিতা আহমেদ ঝিলিক এবং সাব্বির জামান। দর্শকরা অনুষ্ঠানটি বেশ পছন্দ করেছিলেন। এবারের আনন্দমেলাতে তিনি একাই গান পরিবেশন করবেন, যেখানে তাঁর কণ্ঠে শোনা যাবে জনপ্রিয় গান ‘শিল্পী আমি তোমাদের গান শোনাবো’। আগামীকাল, ২৪ মার্চ বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে শুটিংয়ে অংশ নেবেন তিনি, এমনটাই জানিয়েছেন বিটিভির একটি সূত্র।
 

এছাড়া, এবারের আনন্দমেলাতে আরও অনেক তারকাকে দেখা যাবে। থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার স্কিটসহ নানা আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন। ২০১৮ সালে আনন্দমেলা উপস্থাপনা করেছিলেন নাবিলা, তখন তাঁর সঙ্গে ছিলেন সজল নূর। সাত বছর পর আবারও ফিরে এসেছেন তিনি। অনুষ্ঠানটির দৈর্ঘ্য হবে ৫০ মিনিট এবং প্রযোজনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস, মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান। এটি প্রচার হবে ঈদের দিন রাতে।
 

আনন্দমেলা প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হাসান সমকালকে বলেন, “প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা হবে বর্ণিল। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতির। এবারের আয়োজনে আমাদের চমক রুনা লায়লা। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন, কিন্তু ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। তাঁর উপস্থিতি আয়োজনটিকে আলোকিত করবে। আমরা চেষ্টা করেছি দর্শকদের প্রত্যাশা মাফিক অনুষ্ঠান সাজাতে, এবং আশা করছি তারকাবহুল এই আনন্দমেলা দর্শকের মন ভরাবে।”