শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

৪০০ কোটির পিয়নের ছায়ায়: কুমিল্লার দাপুটে এসআইয়ের শতকোটি টাকার সম্পদ

৪০০ কোটির পিয়নের ছায়ায়: কুমিল্লার দাপুটে এসআইয়ের শতকোটি টাকার সম্পদ

ঢাকা প্রেস নিউজ


কুমিল্লার দাপুটে এসআই: শতকোটি টাকার সম্পদ ও দুর্নীতির অভিযোগ.........

কুমিল্লা জেলার একজন পুলিশ কর্মকর্তা, এসআই জয়নাল আবেদীন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর আলমের ‘ভাতিজা’ পরিচয় দিয়ে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জড়িয়ে পড়েছেন।
 

আর.ও-১ পদে থাকাকালীন তিনি নিয়োগ, বদলি ও অন্যান্য তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও, তিনি নারী পুলিশ সদস্যদের উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগেও জড়িত।
 

কুমিল্লা, ঢাকা ও নোয়াখালীতে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জায়গায় জমি, বাড়ি ও ফ্ল্যাট কিনেছেন।
 

এসআই জয়নালের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও তিনি প্রভাব খাটিয়ে আবারও পদে ফিরে আসতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি আশুগঞ্জ থানায় দায়িত্বরত রয়েছেন।