শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নতুন ইটভাটা অনুমোদন বন্ধ,বায়ুদূষণ রোধে সরকারের উদ্যোগ: রিজওয়ানা হাসান

নতুন ইটভাটা অনুমোদন বন্ধ,বায়ুদূষণ রোধে সরকারের উদ্যোগ:  রিজওয়ানা হাসান

ঢাকা প্রেস নিউজ
 

অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশের বায়ুদূষণ রোধে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না।
 

মঙ্গলবার (৫ নভেম্বর), রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। তিনি আরও বলেন, পূর্ববর্তী সময়ে একই জায়গায় অসংখ্য ইটভাটা কীভাবে অনুমোদন পেয়েছিল, সে বিষয়টিও তদন্ত করা হবে।
 

বায়ুদূষণ রোধে গৃহীত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নকে জোরদার করার ওপর গুরুত্বারোপ করে রিজওয়ানা হাসান বলেন, এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরকে আরও স্বচ্ছ ও জবাবদিহিযোগ্য হতে হবে।
 

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের পরিবেশ ব্যবস্থাপক ক্রিস্টান পিটার বলেন, ২০৩০ সালের মধ্যে বায়ুদূষণের মাত্রা কমানোর লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।