শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় ফরম বাতিল: ড. মঈন খান

বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় ফরম বাতিল: ড. মঈন খান

ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-


নরসিংদীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল ফরম থেকে ধর্মীয় তথ্য তুলে দেওয়া হবে। তিনি বলেন, "দেশের মানুষের একটাই পরিচয়, তারা বাংলাদেশি। কে কোন ধর্মের, সেটি বড় কথা নয়।"

 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর রাবান উচ্চবিদ্যালয়ে আয়োজিত এই মতবিনিময়ে ড. মঈন খান আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ থেকে অন্যায় প্রতিরোধ করে স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। রাজনীতিকে কেউ যেন কলুষিত করতে না পারে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
 

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, রাবান দুর্গামন্দির কমিটির সভাপতি জাদব করসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী ব্যক্তিবর্গ।