শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা

খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা

ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

পর্যটকদের চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। ঝর্ণার সংস্কার কাজ ও পর্যটকদের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম উত্তর বন বিভাগ আগামী ২ অক্টোবর পর্যন্ত ঝর্ণা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

 

 


তবে উত্তর বন বিভাগের আওতাধীন অন্যান্য ঝরনায় পর্যটকদের প্রবেশ স্বাভাবিক থাকবে। ঝরনায় ভ্রমণের সময় বন বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সঙ্গে নিয়ে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে বন বিভাগ।

 


চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘চলমান বিরূপ আবহাওয়া এবং সংস্কার কাজের জন্য খৈয়াছড়া ঝরনাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এ ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটে। পানি এসে পাথরগুলো ভেঙে পড়ছে। যে কারণে ঝরনা থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলছে। এজন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’