সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অমিতাভ বচ্চন কাল্কি ২৮৯৮ এডি-তে দর্শকদের মুগ্ধ

অমিতাভ বচ্চন কাল্কি ২৮৯৮ এডি-তে দর্শকদের মুগ্ধ

নতুন সাই-ফাই থ্রিলার 'কাল্কি ২৮৯৮ এডি'-তে অমিতাভ বচ্চনের অসাধারণ লুক দর্শকদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।৮১ বছর বয়সেও সিনেমায় তার অসাধারণ অভিনয় দক্ষতা ও চরিত্রে বৈচিত্র্যের জন্য খ্যাতিমান অমিতাভ বচ্চন 'কাল্কি ২৮৯৮ এডি'-তে দর্শকদের মুগ্ধ করেছেন।

 

সম্প্রতি অমিতাভের অশ্বত্থামা লুকের ছবি শেয়ার করে মেকআপ আর্টিস্ট করণদীপ সিং লিখলেন, ‘কাল্কির পুরো টিমকে শুভেচ্ছা। বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে এই ছবি। তা দেখে বোঝা যাচ্ছে, কাল্কি গোটা বিশ্বে রেকর্ড করবে। আর রেকর্ডের নেপথ্যে রয়েছে অমিতাভের অশ্বত্থামা লুক। অনেক ঘণ্টা ধরে এই মেকআপ চলেছে। এত বড় মাপের স্টার হয়েও, এতক্ষণ ধরে বসে মেকআপ করেছেন তিনি, তা অনুপ্রেরণা জোগায়।’

 

অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিতে আলাদা করে নজর কেড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।