শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মিরপুরে সাবেক কাউন্সিলর মুরাদ হোসেন গ্রেপ্তার

মিরপুরে সাবেক কাউন্সিলর মুরাদ হোসেন গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ সমর্থিত ১২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 

বুধবার দুপুরে রাজধানীর মিরপুর আহমেদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের মিরপুর জোনের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
 

তিনি বলেন, “মো. মুরাদ হোসেনকে আহমেদ নগর এলাকা থেকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।”
 

ডিবি সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে, যা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।