শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাভারে চাঁদাবাজির ঘটনা: ব্যবসায়ী ও দলিল লেখকের ওপর সন্ত্রাসী হামলা

সাভারে চাঁদাবাজির ঘটনা: ব্যবসায়ী ও দলিল লেখকের ওপর সন্ত্রাসী হামলা

ঢাকা প্রেস
সাভার প্রতিনিধি:-

 

সাভারের ভাকুর্তায় চাঁদা দাবি করে এক ব্যবসায়ী ও দলিল লেখক এরশাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) রাতে বিএনপি নেতা শওকত ও মালেক বাহিনী মেহেদী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
 

ভুক্তভোগী এরশাদ জানান, হামলাকারীরা ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এরশাদসহ অন্তত ৫ জন আহত হয়েছেন এবং অফিসে ভাঙচুর চালিয়ে ক্যাশে থাকা ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

এ ঘটনায় এরশাদ সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। সাভার মডেল থানা অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।