সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২৫:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় (বালক -বালিকা)গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় (বালক -বালিকা)গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ফাইনাল খেলায় বালক পর্বে ময়মনসিংহ জেলা ২-১ গোল ব্যবধানে শেরপুর জেলার  বিপক্ষে বিজয় লাভ করে এবং বালিকা পর্বে ময়মনসিংহ জেলা ৬-৩ গোল ব্যবধানে নেত্রকোনা জেলার বিপক্ষে বিজয় লাভ করে।
 

আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহামিনা আক্তার।
 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে ফাইনাল খেলায় তোমরা যারা অংশগ্রহণ করেছ তোমার প্রত্যেকেই বিজয়ী। কারণ তোমরা উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত হয়েই বিভাগীয় পর্যায়ে এসেছ।
 
তিনি আরো বলেন, বিভাগীয় পর্যায়ে যারা বিজয়ী হয়েছে , জাতীয় পর্যায়ে বিজয়ের ধারা অব্যাহত রেখে, এই বিভাগের সুনাম অর্জন করবে। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।
 
এছাড়া আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।