শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

জয় বাংলা স্লোগান দেওয়ায় বাগেরহাট সিভিল সার্জনকে ওএসডি

জয় বাংলা স্লোগান দেওয়ায় বাগেরহাট সিভিল সার্জনকে ওএসডি

ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (বাগেরহাট):-

 

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদকে সরকারি অনুষ্ঠানে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে ওএসডি করা হয়েছে।

গত ২৪ অক্টোবর, বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে একটি সরকারি অনুষ্ঠানে জেলা প্রশাসকের উপস্থিতিতে ডা. জালাল উদ্দিন 'জয় বাংলা' স্লোগান দেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই ঘটনার জেরে, রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ডা. জালাল উদ্দিনকে অবিলম্বে ওএসডি করার নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাকে সোমবার (৪ নভেম্বর) থেকে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করতে হবে।

ডা. জালাল উদ্দিনের এই স্লোগান দেওয়া ঘিরে বাগেরহাটে বিএনপি ও যুবদলের নেতৃত্বে বিক্ষোভ হয়েছিল। পরে ২৭ অক্টোবর, 'সচেতন বাগেরহাটবাসী' ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরও ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।