মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাম আক্রান্ত তরুণীর মৃত্যু, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বেগ

হাম আক্রান্ত তরুণীর মৃত্যু, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বেগ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

 

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম আক্রান্ত এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ৮টা ১১ মিনিটে হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।
 

মৃত তরুণীর নাম তুলি (১৮)। তিনি মাদারীপুর জেলার ডাসার উপজেলার ধামসা গ্রামের সুশীল ঢালীর মেয়ে।
 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ মে হাম রোগে আক্রান্ত হয়ে তুলি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
 

তরুণীর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায় হাম রোগ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
 

চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। তারা নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।
 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য সচেতন মহলের মতে, শিশু ও কিশোর-কিশোরীদের নিয়মিত টিকা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হাম প্রতিরোধ সম্ভব।