শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:১১:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মুরাদনগরে সুজন’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুরাদনগরে সুজন’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ


নানা আয়োজনের সুশাসনের জন্য নাগরিক (সুজন)র ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। সুজন মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আবুল কালাম আজাদ ভূইয়া’র সভাপতিত্বে মুরাদনগরে যাত্রাপুর বাজারে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সুজনের সাধারণ সম্পাদক, চিকিৎসক ও সাংবাদিক মোঃ রুহুল আমিন, যাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সাবেক সভাপতি সেলিম ভূইয়া,কোম্পানীগঞ্জ বাজার বিশিষ্ঠ ব্যবসায়ী ও হাজী ইউনুস মিয়া,চিকিৎসক সৈয়দ আবুল খায়ের, বাহরাইন প্রবাসী গোপাল চন্দ্র সূত্রধর, ব্যাবসায়ী মজিবুর রহমান ভূইয়া, সাবেক সেনাবাহিনীর সদস্য জালাল উদ্দিন, আবু মিয়া, জুলমত খান,দুলাল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে সুশাসনের জন্য ২২ বছর সুজন কাজ করে যাচ্ছে। সুজন মানুষকে সচেতন, সংগঠিত ও সোচ্চার করেছে বলেই ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করার জন্য বক্তারা অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।