বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৬:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চার মাস পর অধিনায়ক হয়ে ফিরলেন রশিদ খান

চার মাস পর অধিনায়ক হয়ে ফিরলেন রশিদ খান

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আফগানিস্তান। আগামীকাল শুক্রবার (১৫ মার্চ) থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) এই সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) তাদের দল ঘোষণা করেছে।

গত বছর ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন রশিদ খান। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছেন এই লেগ স্পিনার।

আইপিএলের ঠিক আগে ক্রিকেটে ফিরলেন তিনি। তার ফেরায় স্বস্তিতে গুজরাট টাইটান্সও।

আয়ারল্যান্ড সিরিজের আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইবরাহিম জাদরান,  নানজিয়ালাই খারোটি, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমদ, মুজিব-উর রহমান, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইজাজ আহমাদজাই, ইবরাহিম রাহিমি, মোহাম্মদ নবি, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।