সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন তাজ নেহার।

 

রোববার (১০ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এবং সালমা খাতুন।

 

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে যথারীতি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদা আক্তার। ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে বিশ্বকাপে এসেছেন জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাই এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বমঞ্চে যাচ্ছেন এই ওপেনার।

 

সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাজ নাহার। ক্যারিয়ারে ৮টি-টোয়েন্টিতে কেবল ৪৪ রান করলেও ব্যাট হাতে সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

 

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন তাজ নেহার। ডানহাতি এই ব্যাটারকে নেয়ার কারণ হলো লোয়ার অর্ডার শক্তিশালী করা।

 

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তাত, শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, তাজ নেহার।