মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে নাঃ ওবায়দুল কাদের

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে নাঃ ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল ২২ জানুয়ারি ২০২৪ তারিখে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না। ফলে একক দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টিও আর থাকছে না।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো, দলীয় কোন্দল ও সংঘাত থেকে নেতা-কর্মীদের দূরে রাখতে। তিনি বলেন, "দলীয় প্রতীকের কারণে অনেক সময় দলীয় কোন্দল ও সংঘাতের সৃষ্টি হয়। তাই দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে নেতা-কর্মীরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।"

উল্লেখ্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১৫ সাল থেকে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়।