শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৫:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

পুঠিয়ার বেলপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; ৫ জন আহত

পুঠিয়ার বেলপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; ৫ জন আহত

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ-



রাজশাহী জেলা  পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার সামনে যাত্রী বাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার সামনে সংঘর্ষ হয়।


বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন, মতিহার কাজলা এলাকার আনারুল ইসলামের স্ত্রী মোছাঃ হাসিনা (২৬), বিনোদপুর এলাকার আহসানের মেয়ে রোকেয়া (৪০), পুঠিয়া ঝলমলিয়া এলাকার কবির হোসেনের ছেলে মোঃ সাব্বির আহমেদ (৩০)সহ ৫ জন আহতের ঘটনা ঘটেছে। গুরুত্বর আতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


জানাযায়, রাজশাহী থেকে যাত্রীবাহী বাস সেফাত স্পেশাল (রাজ মোট্রো ব ১১-০১৩৪) বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে নাটোর যাওয়ার সময় পুঠিয়ার বেলপুকুর থানার সামনে পৌছালে অপরদিক থেকে আসা রাজশাহীগামী আর আর ট্রাকের (ঢাকা মেট্রো -ট ২২- ৯৪৫৫) মধ্যে মুখো-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস-ট্রাক দুমড়ে-মুচড়ে গুরুত্বর ভাবে পাঁচজন আহত হয়। আতদেরকে স্থানীয়রা  বেলপুকুর থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য্য রামেক হাসপাতালে পাঠান। 

 

বেলপুকুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বেলপুকুর থানার সামনে ট্রাক ও বাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়। এদের  মধ্যে ১ জন মেয়ে গুরুতর আহত। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিলো আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত বাসটি সরিয়ে দিয়ে যান চলাচল স্বভাবিক করি।